তথ্য ফাঁসের দায়ে চীনা সাংবাদিকের কারাদণ্ড

আপডেট : ১৭ এপ্রিল ২০১৫, ১২:৪৯
 
রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করার অপরাধে চীনের এক শীর্ষ স্থানীয় সাংবাদিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।  শুক্রবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
 
বেইজিংয়ের আদালত বলেছে, গাও ইউ (৭১) নামের ঐ নারী সাংবাদিক ‘অবৈধভাবে বিদেশিদের কাছে রাষ্ট্রের গোপন তথ্য দিয়েছে’।
 
বিবিসি জানিয়েছে, জিও একটি গোপন নথি বিদেশি ওয়েবসাইটে দিয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে। তবে ঠিক কি নথি ফাঁস হয়েছে তা নিশ্চিত করে বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, কমিউনিস্ট পার্টির কৌশলগত নথি যেটি ‘ডকুমেন্ট নম্বর ৯’ নামে পরিচিত সেটি ফাঁস করা হয়েছে।
 
এই রায়ের মাধ্যমে ‘ন্যায়বিচারকে অপমান’ করা হয়েছে বলে বলে মনে করছে অ্যামরেস্টি ইন্টারন্যাশনাল।
 
জিও এর এক আইনজীবী শাঙ বাওজুন বলেছেন, তারা এই রায়ে অসন্তুষ্ট। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তিনি।