দেড় শতাধিক বছরের পুরনো প্রেসিডেন্ট ভবন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নিরাপত্তারক্ষীদের নিয়ে তাঁবুতেই রাত কাটিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রাম বরণ যাদব। আফটার শকে আবারও কেঁপে উঠতে পারে, এই ভয়েই তাঁবুতে রাত কাটিয়েছেন তিনি।
তার ভবনের অফিস ঘরে ইতিমধ্যেই চিড় ধরেছে। আরও ক্ষতি হতে পারে এই আশঙ্কাতেই এই কাজ করেছেন তিনি। রাষ্ট্রপতি ভবন ‘শীতল নিবাস’ ১৫০ বছর আগে ব্রিটিশ কায়দায় তৈরি।
আগে এই ভবন ব্যবহার করতেন ব্রিটিশ প্রশাসক। রান্নাঘর সহ বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে ইতিমধ্যেই। নেপাল সরকারের তরফ থেকে জানানো হয়েছে এখনও তাঁবুতেই আছেন প্রেসিডেন্ট। শনিবারের ভূমিকম্পের পর রবিবার দুপুরেও ৬ দশমিক ৬ মাত্রার আফটার শকে কেঁপে ওঠে নেপাল। প্রধানমন্ত্রী সুরেশ কৈরালার বাসভবনেও ফাটল ধরেছে ভূমিকম্পে। সূত্র: জিনিউজ
