বোকো হারামের ক্যাম্প থেকে ৩০০ জনকে উদ্ধারের দাবি

আপডেট : ২৯ এপ্রিল ২০১৫, ১২:২৭
 
বোকো হারাম নিয়ন্ত্রিত সামবিসা ফরেস্ট থেকে ২০০ জন কিশোরী ও ৯৩ জন নারীকে উদ্ধারের দাবি করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। বুধবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছেম উদ্ধারকৃতরা ২০১৪ সালের এপ্রিলে চিবকের একটি স্কুল থেকে অপহূতদের মধ্যে কেউ নয় বলে জানিয়েছে সেনাবাহিনী।
 
সেনাবাহিনী বলেছে, সাবিসা ফরেস্টে বড় ধরনের অভিযান চালানোর পর বোকো হারামের চারটি ক্যাম্প দখল করা হয়। ঐসব ক্যাম্প থেকে তাদের উদ্ধার করা হয়। ঐসব ক্যাম্প থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
 
গত বছরের অক্টোবরে দেশটির সরকার বলেছে, তারা একটি যুদ্ধবিরতি ও চিবক থেকে অপহূত হওয়া স্কুলছাত্রীদের উদ্ধারে একটি চুক্তিতে রাজি আছে। কিন্তু বোকো হারাম তা অস্বীকার করে আসছে।
 
বোকো হারামের তাণ্ডবে ২০১২ সাল থেকে দেশটিতে ১৫ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছেন। সম্প্রতি এই সহিংসতা পার্শ্ববর্তী  দেশ নাইজার, চাঁদ ও ক্যামেরুনে ছড়িয়ে পড়েছে।