স্কটল্যান্ডের একটি ব্যস্ত রাস্তায় গত বুধবার ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কারণ একটি ট্রাক্টর যাচ্ছিল ওই রাস্তা দিয়ে। আর সেই ট্রাক্টরের চালক ছিল একটি কুকুর!
মানুষ গাড়ির চালক থাকলেই যানজটে নাকাল হয়ে পড়তে হয় যাত্রীদের। আর সেখানে যদি কুকুর হয় তাহলে অবস্থাটা কি দাঁড়ায় সেটা সহজেই অনুমান করা যায়। আর তাই-ই সত্যি হলো। বাধ্য হয়ে পুলিশ ডাকা হলো।
স্কটল্যান্ডের ট্রাফিক বিভাগ জানিয়েছে, কুকুরটি তার ইচ্ছামতো গাড়ি চালাচ্ছিল! তার গন্তব্য স্থানও সে নির্ধারণ করতে পারেনি। আর এর ফলে রাজধানী এডিনবার্গের দক্ষিণের ছোট্ট শহর অ্যাবিংডনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। - এনবিসি নিউজ
