গত শনিবার নেপালে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ছয় হাজার ২০০ জন হয়েছে। শুক্রবার দেশটির ন্যাশনাল ইমারজেন্সি অপারেশনস সেন্টার এই তথ্য জানিয়েছে। খবর: এএফপির।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে আহতের সংখ্যা ১৩ হাজার ৯৩২ জন হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, নেপালের পার্শ্ববর্তী দেশ ভারত ও চীনে একশ জনেরও বেশি নিহত হয়েছেন।
রেডক্রস জানিয়েছে, নেপালের যে অংশ ভূমিকেম্পর উপকেন্দ্র ছিল তার পার্শ্ববর্তী এলাকাগুলো ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে।
শনিবার নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
