নেপালে নিহতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে

আপডেট : ০১ মে ২০১৫, ১১:০১
 
গত শনিবার নেপালে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ছয় হাজার ২০০ জন হয়েছে। শুক্রবার দেশটির ন্যাশনাল ইমারজেন্সি অপারেশনস সেন্টার এই তথ্য জানিয়েছে। খবর: এএফপির।
 
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে আহতের সংখ্যা ১৩ হাজার ৯৩২ জন হয়েছে।
 
কর্মকর্তারা জানিয়েছেন, নেপালের পার্শ্ববর্তী দেশ ভারত ও চীনে একশ জনেরও বেশি নিহত হয়েছেন।
 
রেডক্রস জানিয়েছে,  নেপালের যে অংশ ভূমিকেম্পর উপকেন্দ্র ছিল তার পার্শ্ববর্তী এলাকাগুলো ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে।

শনিবার নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।