নেপালে ভূমিকম্প: পাকিস্তানের বিরুদ্ধে ত্রাণে গো-মাংস পাঠানোর অভিযোগ

আপডেট : ০১ মে ২০১৫, ১৪:১৭
 
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে পাকিস্তানের সহায়তা হিসেবে দেয়া ত্রাণের খাদ্য সামগ্রীর মধ্যে গরুর মাংস রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর জিনিউজ’র।
 
এ বিষয়ে অভিযোগ, পাকিস্তান থেকে পাঠানো ‘রেডি টু ইট’ খাবারের প্যাকেট’র মধ্যে 'বিফ মাসালার' প্যাকেটও রয়েছে। আর এ কারণে এসব খাবার নেহাতই নষ্ট হচ্ছে।
 
ডেইলি মেইল’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় একজন চিকিৎসক প্রথমে পাকিস্তান থেকে পাঠানো খাবারের মধ্যে ' বিফ মাসালার' সন্ধান পান। IMG0
 
পাকিস্তানের বিদেশ মন্ত্রী তাদের পাঠানো খাদ্য সামগ্রীর মধ্যে কোথাও গরুর মাংস নেই জানিয়ে পাকিস্তানকে এভাবে 'হেনস্থা' না করার অনুরোধ জানায় ভারতীয় সংবাদমাধ্যমকে ।
 
নেপালে গরু অত্যন্ত পবিত্র। গো-হত্যা করে ১২ বছর অবধি জেল হতে পারে। ১৯৯০ সালের আগে পর্যন্ত গো-হত্যার শাস্তি ছিল মৃত্যদণ্ড।
 
২৫ এপ্রিলের বিধ্বংসী ভূমিকম্প ও পর পর আফটার শকের জেরে নেপালে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আহত অন্তত ১০ হাজার।