যাত্রাবাড়ীতে সাত তলা ভবন হেলে পড়েছে

আপডেট : ০১ মে ২০১৫, ১৮:৩২
 
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি সাততলা ভবন হেলে পড়েছে। শুক্রবার সকালে ভবন থেকে লোকজনদের সরিয়ে নেয়া হয়েছে।
 
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ধলপুর লিচুবাগান এলাকার ৩৫/৫ নম্বর বাড়িটি হেলে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।