নেপালে গত সপ্তাহে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পর আবারো সেখানে নতুন করে ভূমিকম্প হয়েছে। রবিবার বিভিন্ন স্থানে তিনবার কম্পন হয়েছে বলে রেকর্ড করা হয়েছে।
নেপালের ন্যাশনাল সিসমোলিওজিক্যাল কেন্দ্র রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে। এর উপকেন্দ্র ছিল সিন্ধুপালচক জেলায়। স্থানীয় সময় রাত তিনটা ২৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এরপর ধাদাং ও গোরখা জেলায় দুইটি আফটারশক অনুভূত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ধাদাংয়ে ভোর চারটা ২৫ মিনিটে আফটার শক অনুভূত হয়। এরপর পাঁচটা ৫৭ মিনিটে গোরখা জেলায় আরেকটি আফটার শক অনুভূত হয়।
সংস্থাটির অধিকারী লোক বিজয়া বলেছেন, বড় ভূমিকম্পের পর এ ধরনের আফটার শক কঢেক সপ্তাহ ধরে অনুভূত হতে পারে। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সূত্র: আইএএনএস।
