নেপালের ভূমিকম্প দুর্গতদের জন্য পাঠানো ত্রাণসামগ্রী দেশটির বিমানবন্দরের শুল্ক বিভাগে আটকে যাচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। এতে দুর্গত আঞ্চলে ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে। জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান ভ্যালেরি আমোস শনিবার বিসিসিকে বলেছেন, ‘ভূমিকম্পের এক সপ্তাহ পরেও হাজারো মানুষ ত্রাণের অপেক্ষায় অথচ কাঠমান্ডু বিমানবন্দরে ত্রাণের স্তূপ জমছে ছাড়ের অপেক্ষায়।’
এদিকে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা রামেশ্বর দাঙ্গাল বলেছেন, ‘দুর্গম এলাকায় এখনও হাজারো মানুষ ত্রাণের অপেক্ষায় আছে, এদের অনেককেই জরুরি ভিত্তিতে সরিয়ে আনা দরকার।’
নেপালে সংঘটিত ভূমিকম্পে এ পর্যন্ত ৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের এক সপ্তাহ পর আর কাউকে জীবিত উদ্ধার সম্ভব নয় বলে ঘোষণা করেছে নেপালের প্রশাসন।
