যুক্তরাষ্ট্রের টেক্সাসে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে আঁঁকা কার্টুন প্রদর্শনীর বাইরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে দুই অস্ত্রধারী নিহত হয়েছেন। স্থানীয় রবিবার সন্ধ্যা সাতটার দিকে গারল্যান্ডের ডালাসে কার্টিস কুলওয়েল সেন্টারের বাইরে এ ঘটনা ঘটে।
গোলাগুলির ঘটনায় একজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। হামলার পর সবাইকে সরিয়ে নিয়ে ওই প্রদর্শনী কেন্দ্র বন্ধ করে দিয়েছে পুলিশ। মহানবী (সা.) এর কার্টুন নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে সামপ্রতিক হামলা ও হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে এ ঘটনা ঘটল।
এ সংশ্লিষ্ট রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই অস্ত্রধারী একটি গাড়িতে করে এসে প্রদর্শনী কেন্দ্রের বাইরে নেমে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি শুরু করে। এরপর গারল্যান্ড পুলিশও পাল্টা গুলি চালালে দুই বন্দুকধারী নিহত হন।
