পাকিস্তানে বিয়ের গাড়িতে আগুন, নিহত ১১

আপডেট : ০৪ মে ২০১৫, ১১:২৯
 
 
পাকিস্তানে হাই-ভোল্টেজ বিদ্যুত্ লাইনে লেগে একটি বিয়ের গাড়িতে আগুন ধরে গেলে ১১ জন নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের দাদু শহরে বিয়ের অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে বাসে করে গ্রামের বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
 
সিনিয়র পুলিশ কর্মকর্তা ইরফান বালুচ এএফপিকে বলেন, ‘বাসটির ছাদে থাকা একটি লোহার বাক্স উচ্চ ক্ষমতার বিদ্যুতের লাইনে লাগলে এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং ১১ জন নিহত ও ১৪ জন আহত হন।’