বাল্টিমোরে কারফিউ প্রত্যাহার

আপডেট : ০৪ মে ২০১৫, ১২:৩০
 
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহর থেকে সান্ধ্য আইন (কারফিউ) প্রত্যাহার করা হয়েছে। রবিবার শহরটির মেয়র স্টেফানি রাওলিংস-ব্লেক এই ঘোষণা দেন। সোমবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
 
পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক ফ্রেডি গ্রের মৃত্যুর ঘটনার জেরে বাল্টিমোরে সহিংস-বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার শহরটিতে জরুরি অবস্থাসহ এক সপ্তাহের জন্য কারফিউ জারি করা হয়।
 
রবিবার টুইটারে মেয়র স্টিফানি বলেন, প্রয়োজন ছাড়া একদিনের জন্য হলেও কারফিউ বলবত্ রাখার উদ্দেশ্য আমার নেই।
কারফিউ প্রত্যাহার করায় ন্যাশনাল গার্ডের সেনারা শহর ছাড়তে শুরু করেছেন।
 
গত ১২ এপ্রিল গ্রেফতারের পর পুলিশের ভ্যানে তোলার সময় আাাত পান ফ্রেডি গ্রেক (২৫)। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় এক সপ্তাহ পর মারা যান তিনি। এই ঘটনায় বাল্টিমোর জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে জরুরি অবস্থা ও কারফিউ জারি করা হয়।
 
এই ঘটনায় ছয় পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। তবে তারা তারা দাবি করছেন, তারা ভুল কিছু করেননি।