ব্রিটিশ রাজদম্পতিকে ওবামার শুভেচ্ছা

আপডেট : ০৪ মে ২০১৫, ১২:৫৬
 
যুক্তরাজ্যের রাজপরিবারে নতুন অতিথি আসায় প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা। রবিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
যৌথ বিবৃতিতে ওবামা ও মিশেল বলেছেন, যুক্তরাজ্যের রাজপরিবারের নতুন অতিথি আসায় প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনকে অভিনন্দন।
 
গত শনিবার ডাচেস অব কেমব্রিজ কেট উইলিয়াম কন্যাসন্তানের জন্ম দেন। এখনো এই নতুন রাজকন্যার নাম জানানো হয়নি।