অস্ট্রেলিয়ায় ইট দিয়ে আঘাত করে নয়টি কুকুর ছানা হত্যার দায়ে এক ব্যক্তিকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তির আইনজীবীর ভাষ্য, কুকুর ছানাগুলকে হত্যা করার সময় তিনি মাদকাসক্তির কারণে স্বাভাবিক মানসিক অবস্থা ছিলেন না।
গত মার্চে সিডনির ১৫০ কিলোমিটার উত্তরে কুরি কুরি এলাকায় কুকুর ছানাগুলোকে হত্যার দায়ে সোমবার নাথান থমসন (২৫) দোষী সাব্যস্ত হয়। প্রত্যক্ষদর্শী এক সাক্ষী ওই ঘটনাকে ‘বর্বর হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেন।
নির্মম ওই হত্যাকাণ্ড থেকে একটি মাত্র কুকুর ছানা সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। তার নাম রাখা হয়েছে ‘লাকি’।
আদালতের শুনানিতে বলা হয়, কুকুরগুলোকে বিক্রির জন্য তাদের মালিক ইন্টারনেটে বিজ্ঞাপন দিয়েছিলেন। তবে ক্রেতা না পেয়ে কুকুর ছানাগুলোকে থমসনের কাছে দিয়ে আসেন। এর আগে সে সফলভাবে এ ধরনের কুকুর বিক্রি করিয়ে দিয়েছে।
IMG0
থমসন কুকুরগুলোকে একটি আশ্রয় কেন্দ্রে নেবে বলে এর মালিকের আশা ছিল। তবে সে তা না করে সেগুলোকে ঝোপের আড়ালে নিয়ে গিয়ে ইট দিয়ে আঘাত করে হত্যা করে। এসময় সেই এলাকা দিয়ে একটি কুকুর নিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন। এসময় তিনি কুকুরগুলোর আর্ত-চিৎকার শুনতে পেয়ে ঘটনাস্থলে যান।

ওই প্রত্যক্ষদর্শী জানান, থমসনকে বাম হাত দিয়ে একটি কুকুর ছানা ধরে ডান হাতে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করতে তিনি দেখেছেন।
ম্যাজিস্ট্রেট রবার্ট স্টন রায় দেয়ার সময় ঘটনাকে খুবই দুঃখজনক বলে উল্লেখ করেন। তবে থমসনের আইনজীবী বলেন, ঘটনার সময় তিনি মাদকাসক্ত ছিলেন এবং তার স্বাভাবিক মানসিক অবস্থা ছিল না।
আদালত তাকে প্রাণী পোষার উপরও নিষেধাজ্ঞা দিয়েছে।