নেপালে পানিবাহিত রোগ ছড়িয়ে পরার আশঙ্কা

আপডেট : ০৫ মে ২০১৫, ১৫:১৩
 
নেপালে ভূমিকম্পের পর সেখানে পানিবাহিত নানা ধরনের অসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ১২টি দাতা সংস্থার এক প্লাটফর্ম ইউকে ডিজাস্টার ইমার্জেন্সি বলছে, ভুমিকম্পে সেখানে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। বহু মানুষ খোলা জায়গায় প্রাকৃতিক কাজ সারতে বাধ্য হচ্ছে। যার ফলে ভূমিকম্প আক্রান্ত মানুষজনের জন্য বাড়তি ঝুঁকি নিয়ে আসতে পারে নানান ধরনের অসুখ।
 
সংস্থাটি বলছে, কিছু এলাকায় ইতিমধ্যেই ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত অসুখের কথা শোনা গেছে।
 
সংস্থাটি বলছে বর্ষা মৌসুম আসার আগেই তাই নিরাপদ পানি ও পংঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে আর তা না হলেই বিপদ।
নেপালে প্রায়ই কলেরা দেখা যায়। ২০০৯ সালে দেশটিতে কলেরায় তিন লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছিল।
 
গত ২৫ এপ্রিল ৭দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। দেড় লাখের মতো বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে।