চার আইএস জঙ্গি নেতাকে ধরতে ২ কোটি ডলার পুরস্কার

আপডেট : ০৬ মে ২০১৫, ১২:০৯
 
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) চার নেতার সম্পর্কে তথ্য দিতে দুই কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
 
আইএস’র ঐ চা নেতা হলেন- আব্‌দ আল-রহমান মুস্তাফা আল-কাদুলি, আবু মোহাম্মদ আল-আদনানি, তারখান তায়ুমুরাজোভিচ বাতিরাশভিলি ও তারিক বিন-আল-তাহার বিন আল ফালিহ আল-আওনি আল হাজরি।
 
যুক্তরাষ্ট্রের টেক্সাসে কার্টুন প্রদর্শনী কেন্দ্রের বাইরে হামলা চালানোর দায় আইএস স্বীকার করার পর এই পুরস্কারের ঘোষণা আসল। তাদের ধরতে ‘রিওয়ার্ড ফর জাস্টিস’ প্রকল্পে এই পুরস্কার ঘোষণা করা হলো।
 
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইএসের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদুলি সম্পর্কে তথ্য দিলে  ৭০ লাখ ডলার পুরস্কার।
 
আইএসের মুখপাত্র আদনানি ও সিরিয়ার উত্তরাঞ্চলের একটি যুদ্ধক্ষেত্রের কমান্ডার বাতিরাশভিলি সম্পর্কে তথ্য দিলে ৫০ লাখ ডলার করে পুরস্কার। আইএসের আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রধান হাজরি সম্পর্কে তথ্য দিলে ৩০ লাখ ডলার পুরস্কার দেয়া হবে।