সৌদি আরবে হুথি হামলায় নিহত ২

আপডেট : ০৬ মে ২০১৫, ১৩:৩৬
 
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মঙ্গলবার সৌদি আরবে রকেট ও মর্টার হামলা চালিয়েছে। এতে অন্তত দুজন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এছাড়া পাঁচজন সেনার আটক হওয়ার খবর পাওয়া গেছে।
 
আল জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরবের নাজরান শহরে হুথি বিদ্রোহীরা এই হামলা চালায়।
 
এক বিবৃতিতে সৌদি ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসিরি বলেন, হুথিদের এই হামলার জবাব দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট।
 
সৌদি আরবের সীমান্তবর্তী ইয়েমেনের সাদা ও হাজ্জা প্রদেশে বিমান হামলা চালানো হয়েছে।
 
হুথির একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিমান হামলায় ৪৩ জন বেসামরিক লোক নিহত ও একশ জনের বেশি আহত হয়েছেন। তবে এই খবরের সত্যতা যাচাই করা যায়নি।
 
স্থানীয় সূত্র জানিয়েছে, সৌদি সীমান্ত থেকে প্রচ্ল গোলবর্ষণ করা হচ্ছে।