কুর্দী বাহিনীর ওপর আইএসের হামলা: নিহত ১৬

আপডেট : ০৬ মে ২০১৫, ১৮:৩০
 
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকেহ প্রদেশে কুর্দী নিরাপত্তা বাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলা চালিয়েছে। এতে কুর্দী বাহিনীর কমপক্ষে ১৬ জন সদস্য নিহত হয়েছে।

মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারেভটরি ফর হিউম্যান রাইটস বুধবার জানিয়েছে, প্রাদেশিক রাজধানী হাসাকেহ নগরীতে কুর্দী নিরাপত্তা বাহিনীর একটি ভবন লক্ষ্য করে আইএস গাড়ি বোমা হামলা চালিয়ে ভবন লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে। সূত্র: এএফপি