নতুন জোট সরকার গঠন করবে ইসরাইল

আপডেট : ০৭ মে ২০১৫, ১২:২৫
 
ইসরায়েলে নতুন জোট সরকার গঠন করার চুক্তিতে সম্মত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে,  সাত সপ্তাহ আগে তার লিকুদ পার্টি নির্বাচনে জয় লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের ঘাটতি থাকায় সরকার গঠনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেয়া হলো।
 
সরকার গঠনের জন্য নেতানিয়াহুর হাতে ছিল ৫৩টি আসন। সরকারে গঠনে যে ৬১টি আসন দরকার সেটা থেকে আরো আটটি কম। দেশটির ডানপন্থী দল বায়িত ইয়াহুদি জোট সরকার গঠনে আট আসন দিচ্ছে।
 
বায়িত ইয়াহুদি দলের প্রধান নাফতালি বিন্নিত অবশ্য এর বিনিময়ে বিচার বিষয়ক মন্ত্রণালয় তাদের দলের একজন সংসদ সদস্যকে দেয়াা দাবি জানিয়েছে।
 
নাফতালি প্যালেস্টাইন রাষ্ট্রের প্রতিষ্ঠার ঘোর বিরোধী। পশ্চিমতীরে ইসরাইলি বসতির পক্ষে কথা বলেন তিনি।
 
সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে কোয়ালিশন গঠনের এই চুক্তি করেন তিনি। তবে নেতানিয়াহু বলেন, এই আলোচনা ছিল সময় সাপেক্ষ ব্যাপার।
 
তিনি বলেন, আমি এখন প্রেসিডেন্ট ও নেসেটের চেয়ারম্যানকে জানাবো যে আমি সরকার গঠন করতে প্রস্তুত। কারণ ইসরাইলকে শক্তিশালী ও স্থিতিশীল করতে আগামী সপ্তাহের মধ্যে একটা সরকার গঠন করতে হবে।
 
১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নেয়ার পর এবার চর্তুথবারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু।