চিলির মন্ত্রিসভায় রদবদল

আপডেট : ০৭ মে ২০১৫, ১৪:২৪
 
চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাচলেট তার মন্ত্রিপরিষদে রদবদলের ঘোষণা দিয়েছেন। সমাজতান্ত্রিক সরকারের সমালোচনাকারীদের মুখ বন্ধ করতে বুধবার তার পক্ষ থেখে এই ঘোষণা আসে। খবর: এএফপির।
 
ব্যাচলেট কানাল ১৩ টেলিভিশনকে বলেন, মন্ত্রিপরিষদে পরিবর্তন আনার সময় হয়েছে। আমি মন্ত্রিপরিষদের সকল সদস্যকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছি। কারা মন্ত্রিপরিষদে থাকবেন এবং কারা চলে যাবেন তা জানাতে ৭২ ঘণ্টা সময় নেব।
 
এক্ষেত্রে কি ধরণের রদবদল হতে পারে সে ব্যাপারে প্রেসিডেন্ট কোন ধারণা দেননি।
 
ব্যাচলেট ২০০৫ সালে চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৩ সালে ৬২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হন।