যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে রাত ১০টা পর্যন্ত। খবর: এএফপির।
আজকের নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের রক্ষণশীল দল এবং এড মিলিব্যান্ডের লেবার পার্টির মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। প্রধান দল দুইটি ছাড়াও বেশ কয়েকটি ছোট দলও নির্বাচনে অংশ নিচ্ছে।
শুক্রবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
