'ইয়েমেনকে রক্ষায় দ্রুত স্থল সেনা পাঠিয়ে হস্তক্ষেপ করতে' জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত। বুধবার দেশটির জাতিসংঘ দূত খালেদ আলেমানি নিরাপত্তা পরিষদের কাছে এই আবেদন জানান।
তিনি বিশেষভাবে দেশটির বন্দরনগরী এডেন ও তায়িজ রক্ষার আবেদন জানান। তার এই আবেদনের প্রেক্ষিতে ইয়েমেন নিয়ে যে কন পদক্ষেপ নেয়ার এখতিয়ার পেলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
এর আগে গত মাসের ২৪ তারিখ নিরাপত্তা পরিষদে সামরিক সহায়তার আবেদনের প্রেক্ষিতে তার দুই দিন পর থেকে দেশটিতে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট উপসাগরীয় দেশগুলোর জোট। সূত্র: রয়টার্স
