যুক্তরাষ্ট্রের লিজভিলের ‘স্পাইনেলি পিত্জা’র দোকানে কাজ করেন জোস লুইস। হাসপাতাল থেকে পাওয়া অর্ডার অনুযায়ী পিত্জার ডেলিভারি দিতে যাচ্ছিলেন লুইস। পথিমধ্যে ছুরিকাঘাত ও ডাকাতির শিকার হন তিনি। তবে কর্তব্য পালনে বিন্দুমাত্র অবহেলা করেননি। গুরুতর আহত অবস্থায়ও পিত্জা নিয়ে চলে যান হাসপাতালে। হাসপাতালের লোকজন তার অবস্থা দেখে তাকে দ্রুত জরুরি বিভাগে ভর্তি করেন। তবে কর্তব্যে অবিচল থাকায় এখন লুইসের প্রশংসাই করছেন সবাই। ‘স্পাইনেলি পিত্জা’র ম্যানেজার উইলো রুবেন তার প্রশংসা করে বলেন, হামলার পরও দায়িত্ব পালনে কোন রকম গাফিলতি করেনি লুইস। বরং গুরতর হামলার পরও পিত্জার ডেলিভারি দিতে গিয়ে লুইস বলেন, ‘আমি স্পাইনেলি পিত্জার ডেলিভারি নিয়ে এসেছি’। এরপরই মেঝেতে লুটিয়ে পড়েন লুইস। লিজভিলের একটি কলেজে লেখাপড়ার পাশাপাশি খন্ডকালীন কাজ করা লুইসের জন্য তার সহকর্মীরা মাঠে নেমেছেন ফান্ড সংগ্রহের কাজে। -ইউপিআই
