বুথ ফেরত জরিপে কনজারভেটিভ পার্টি এগিয়ে

আপডেট : ০৮ মে ২০১৫, ০৯:৪৪



যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে। ভোটের ফলাফলও হাতে আসতে শুরু করেছে।

এক্সিট পুল বা বুথ ফেরত জরিপের ফলে জানা গেছে, নির্বাচনে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের দল কনজারভেটিভ পার্টি পাবে।

মোট ৬৫০টি আসনের মধ্যে সর্বশেষ ৯৭টি আসনের ফল পাওয়া গেছে।

এর মধ্যে ৩৭টি আসন পেয়েছে লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি পেয়েছে ২৪টি আর স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ২২টি আসন।


তবে, কোনও একক সংখ্যাগরিষ্ঠতা কোন দল পাবে না বলেও আভাস দিয়েছে সেই জরিপ।

এক্সিট পুল জরিপের তথ্য মতে, বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের দল কনজারভেটিভ পার্টি পাবে ৩১৬টি আসন— একক সংখ্যাগরিষ্ঠতা থেকে যা মাত্র ১০টি আসন কম। কেননা একক সংখ্যা গরিষ্ঠতা পেতে হলে দরকার ৩২৬টি আসন।

আর কনজারভেটিভ পার্টির শরিক লিবারেল ডেমোক্রেট-এর আসন সংখ্যা আগের বারের নির্বাচনের চেয়ে অনেক বেশি কম হবে বলে আভাস দিচ্ছে এই জরিপ।


এই জরিপের সবচেয়ে বিস্ময়কর তথ্য হিসেবে উঠে এসেছে স্কটিশ ন্যাশনাল পার্টি বা এসএনপি ফল।

বলা হচ্ছে, স্কটল্যান্ডের ৫৯টি আসনের মধ্যে ৫৮টি আসনেই বিজয়ী হবে এসএনপি।

স্কটল্যান্ডে এসএনপির জয় এমনি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে যে, স্কটল্যান্ডের ক্লার্কস্টোন আসনে এসএনপির ২০ বছরের বয়সী প্রার্থী মেহ্‌ইরি ব্ল্যাক-এর কাছে হেরে গেছেন স্কটিশ লেবার পার্টির নেতা জিম মারফি।

সম্প্রতি মালয়েশিয়া সীমান্তের কাছে থাইল্যান্ডের সংখলা প্রদেশে পাহাড়ি জঙ্গলে বন্দি শিবিরের খোঁজ পায় পুলিশ। গত ১ মে এক শিবিরে একটি গণকবর থেকে ২৬ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়।

এই বন্দিশিবিরে পাচার বা অপহরণের শিকার হওয়া পাঁচ শতাধিক অভিবাসীকে মেরে ফেলা হয়ে থাকতে পারে বলে বেঁচে যাওয়া একজনের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

এসব বন্দির অধিকাংশ মিয়ানমারের রোহিঙ্গা ও বাংলাদেশি বলেও এসব প্রতিবেদনে বলা হয়।

ওই খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে গত মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, “থাইল্যান্ডে অবৈধভাবে যারা লোক পাঠিয়েছেন,সেসব অপরাধীদের খুঁজে বের করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
-বিবিসি বাংলা