২০ বছর বয়সে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য

আপডেট : ০৮ মে ২০১৫, ১৩:৫৩
 
মাত্র ২০ বছর বয়সে ব্রিটিশ পার্লামেন্টের কনিষ্ঠতম সদস্য হতে চলেছেন মারি ব্ল্যাক। ১৬৬৭ সালের পর ব্রিটেনে এতো কম বয়সে আর কেউ পার্লামেন্টের সদস্য হননি।
 
গ্লাসগো ইউনিভার্সিটি থেকে ফাইনাল পরীক্ষা দিচ্ছেন ব্ল্যাক। এর মধ্যেই গণ্ডি পেরোনোর আগেই পেসলে ও রেনফ্রেশায়ার সাউথ থেকে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির সংসদ হিসেবে পার্লামেন্টে জায়গা করে নিয়েছেন মারি ব্ল্যাক।
 
বৃহস্পতিবার ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির ৪৭ বছরের ডগলাস আলেক্সান্ডারকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন মারি। সূত্র: এনডিটিভি।