যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বর্ণবাদ প্রথা এখনো বিদ্যমান। অনেক স্থানে একটু বেশিই আছে হয়তো। দেশটির কলোরাডো রাজ্যের একটি রেস্টুরেন্টেও বর্ণবাদ প্রথা লক্ষ্য করা যাচ্ছে। ওই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ঘোষণা করেছে, তারা ‘হোয়াইট অ্যাপ্রিসিয়েশন ডে’ পালন করবেন যেদিন কেবল ুশ্বেতাঙ্গদের জন্য বিশেষ ছাড় থাকবে!
সমপ্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও বলেছেন, ফার্গুসনে এবং বাল্টিমোরের বিক্ষোভ সৃষ্টির পেছনে দায়ী বৈষম্য। আর এই বৈষম্যটা কিন্তু শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে। মিল্লিকেনে অবস্থিতি রাব্বিন বাটজ বারবিকিউয়ের হিস্পানিক বংশোদ্ভূত মালিক অ্যাডখার অ্যান্টিলন এবং মিগুয়েল জিমিনেজ জানিয়েছেন, আগামী ১১ জুন রেস্টুরেন্টে তারা শ্বেতাঙ্গদের জন্য ১০ শতাংশ ছাড় দেবেন। তারা বলেন, আমরা সারা মাসই তো কালো এবং হিস্পানিকদের দেখি। তাই সিদ্ধান্ত নিয়েছি একটা দিন বিশেষভাবে শ্বেতাঙ্গদের জন্য থাকুক। এ সিদ্ধান্ত ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।-ইউপিআই
