যমজ শিশুর যমজ বাবা

আপডেট : ১০ মে ২০১৫, ১০:৩৫
 
সাধারণত একসঙ্গে শিশু যে কয়টিই হোক না কেন বাবা কিন্তু একজনই থাকে। আবার বাবা দুইজন হলেও সেটা ধরার উপায় থাকে না। কিন্তু যুক্তরাষ্ট্রে যমজ শিশু পাওয়া গেছে যাদের বাবা দুইজন। শেষ পর্যন্ত এ সংক্রান্ত মামলা আদালতে গড়ানোর পর বিষয়টি জানা গেছে। এ নিয়ে একটি রিপোর্ট নিউ জার্সির ল’ জার্নালে প্রকাশিত হয়েছে।
 
২০১৩ সালে টি.এম (ছদ্মনাম) নামে এক মা যমজ শিশুর জন্ম দেন। কিন্তু সমস্যা হয় ওই শিশু দুটির দায়িত্ব নিতে চাননা তার বাবা। এরপর টি.এম আদালতের দারস্থ হন। আদালত আদেশে জানান, এ.এসকে (ছদ্মানাম) এই সন্তানদের দায়িত্ব গ্রহণ করতে হবে। কিন্তু তিনি রাজি হননি। আদালত তাকে বাধ্য করে সন্তানদের ভরণপোষণ দিতে। কিন্তু ধীরে ধীরে ওই মহিলার দাবি দুর্বল হতে থাকে। এক পর্যায়ে তিনি স্বীকার করেন, এ.এস তার রোমান্টিক পার্টনার। তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার এক সপ্তাহের মধ্যে তিনি অন্য এক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এরপরই আদালত নির্দেশ দেন ওই শিশুসহ সবার ডিএনএ পরীক্ষা করার। আমেরিকার পরিচিতি চিহ্নিতকরণ সংক্রান্ত গবেষণাগারে ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়। গবেষণাগারের পরিচালক কার্ল হার্নস উরজিঙ্গার যে রিপোর্ট দেন তাতে দেখা যায়, দুই শিশুর দুই বাবা। কারণ একটি শিশু কালো এবং অপর একটি শিশু শ্বেত বর্ণের হয়েছে। পরিচালক জানিয়েছেন, এধরনের ঘটনা খুবই বিরল। প্রতি ১৩ হাজারে একজনের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে। -এনডিটিভি