যুক্তরাষ্ট্রে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

আপডেট : ১০ মে ২০১৫, ১২:১৭
 
যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার হ্যাটিসবার্গে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় টেলিভিশন স্টেশন ডব্লিউডিএএম জানিয়েছে।
 
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনার বিষয়ে পুলিশের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি, অপরদিকে হ্যাটিসবার্গ পুলিশ বিভাগের সঙ্গে ঘটনা নিশ্চিত করতে তাত্ক্ষণিকভাবে যোগাযোগও করা যায়নি।
 

ডব্লিউডিএএমে প্রকাশিত খবর অনুযায়ী, গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তাদের হ্যাটিসবার্গের ফরেস্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। ঘটনাস্থল থেকে প্রতিবেদন দেয়া সাংবাদিক রায়ান মুর এক ট্যুইটার বার্তায় জানিয়েছেন, একটি ট্র্যাফিক সিগন্যালে ওই দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন, এরপর সন্দেহভাজন গুলিবর্ষণকারীরা পুলিশের একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়।