নেত্রকোনার শান্তিপুর বেইলি সেতু বিধ্বস্ত, সড়ক যোগাযোগ বন্ধ

আপডেট : ১০ মে ২০১৫, ১৪:৫৫
 
নেত্রকোনার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের দুর্গাপুর উপজেলার কাকৈইগড়া ইউনিয়নের শান্তিপুর খালের উপর নির্মিত বেইলি ব্রিজটি শনিবার সন্ধ্যায় বালু ভর্তি ট্রাকসহ ভেঙে পড়েছে। ফলে দুর্গাপুর কলমাকান্দার সাথে নেত্রকোনাসহ সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
 
জানা গেছে, এ সেতু  দিয়ে ৫ টনের অধিক মালামালবাহী যান চলাচল নিষিদ্ধ। এ নিয়ে সতর্ক বার্তা টানানো হলেও প্রতিদিন এ ব্রিজ দিয়ে ২৫ থেকে ৩০টনের অধিক মালামাল নিয়ে যাওয়া হচ্ছিল।
 

সওজের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, সেতুটি পাকা করার জন্য দুই তিন দিনের মধ্যেই দরপত্র আহ্বান করা হবে। যানচলাচলের উপযোগী করতে ১৫ দিনের মতো সময় লাগতে পারে।