কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সাথে পোপ ফ্রান্সিসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে কিউবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনে পোপের মধ্যস্থতা করায় রাউল এসময় পোপকে ধন্যবাদ জানান।
রবিবার ভ্যাটিকানের পাবলিক অডিয়েন্স হল-এ এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় পোপ তাকে স্প্যানিশ ভাষায় অভিবাদন জানান। এসময় রাউল তার মাথা নত করে পোপের সাথে করমর্দন করে আলাপ শুরু করেন। এসময় তারা প্রায় এক ঘণ্টা ধরে দোভাষীর সহায়তা ছাড়াই স্প্যানিশ ভাষায় আলাপচারিতা করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের রাউল বলেন, 'যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য পোপ যা করেছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই'। সূত্র: আল জাজিরা
