কলম্বিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সৈন্য নিহত

আপডেট : ১১ মে ২০১৫, ১৭:২৬


কলম্বিয়ার মধ্যাঞ্চালীয় উরিব অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে চার সৈন্য নিহত ও অপর দু’জন আহত হয়েছে। স্থানীয় সময় রবিবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের তৈরী ইউএইচ-৬০এল ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে করে বিভিন্ন মালামাল পরিবহন করার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সেনাপ্রধান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ‘দায়িত্ব পালন করার সময় এ দুর্ঘটনায় প্রাণ হারানো এসব সৈন্যের পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি আমরা শোক প্রকাশ করছি।’

নিহত চারজনের মধ্যে ওই হেলিকপ্টারের পাইলট রয়েছেন। এদিকে দুর্ঘটনাস্থল থেকে আহত দু’জনকে উদ্ধারকরা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
-বাসস।