রোগীকে ওষুধ দেয়ার জন্যে রোবট

আপডেট : ১১ মে ২০১৫, ১৫:২৮
রোগীকে ওষুধ দেয়ার জন্য নরওয়ের একটি হাসপাতাল রোবট ব্যবহারের কথা জানিয়েছে। তারা বলছে, হাসপাতালে ভর্তি একজন রোগীর নিয়মিত ঔষধ দেয়ার বিষয়টি ব্যবস্থাপনা করবে রোবট, যার মাধ্যমে জটিল কাজটি নির্ভুলভাবে সম্পন্ন হবে।
 
হাসপাতালটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোগীকে ওষুধ দেয়ার সময় যেসব ভুল হয়ে থাকে, যার ফলে মস্ত বড় ক্ষতি হয়ে যেতে পারে রোগীর, সেসব সম্পূর্ণ কাটিয়ে ওঠা সম্ভব হবে।