মেক্সিকো সিটিতে ১২টি ব্যাগে তিনটি লাশ!

আপডেট : ১২ মে ২০১৫, ১৪:৩০
মেক্সিকো সিটিতে প্রায় ১২টি ব্যাগের মধ্যে খণ্ডবিখণ্ড তিনটি লাশ পাওয়া গেছে। ব্যাগগুলো দু'টি মালবাহী ট্রেন থেকে উদ্ধার করা হয়। খবর এএফপি'র।
 
খবরে বলা হয়েছে, রাজধানীর উত্তরাঞ্চলের আজকাপোটজালকো শহরে আসা দু'টি ট্রেন থেকে ব্যাগগুলো উদ্ধার করা হয়। 
 
রাজধানীর জননিরাপত্তা প্রধান হিরাম আল মেইদা বলেন, ট্রেন দুটি মিকোয়াকান রাজ্যের বন্দর নগরী লাজারো কারদেনা ও কলিমা রাজ্যের মানজানিলো থেকে আজকাপোটজালকো শহরে এসেছিল। দু'টি ট্রেন থেকে ১২ টি ব্যাগ উদ্ধার করা হয়। 
 
তিনি রেডিও ফরমুলাকে বলেন, নগর কর্মকর্তারা দুই রাজ্যের সঙ্গে যোগাযোগ করছেন এবং লাশগুলো কিভাবে ট্রেনে এল তা কেন্দ্রীয় কর্তৃপক্ষ খতিয়ে দেখবে।