এক চুনির দাম ৩ কোটি ডলার

আপডেট : ১৩ মে ২০১৫, ১৪:০২
 
সুইজারল্যান্ডের জেনেভায় ২৫.৫৯ ক্যারেটের একটি দুষ্প্রাপ্য চুনি রেকর্ড দামে বিক্রি হয়েছে। মঙ্গলবার গোলাপি রঙের ঐ চুনিটি তিন কোটি তিন লাখ মার্কিন ডলারে বিক্রি রয়েছে।
 
বুধবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিযোগিতামূলক নিলামটিতে এক ব্যক্তি টেলিফোনের মাধ্যমে দাম হেঁকে চুনিটি কিনে নিয়েছেন। তবে ক্রেতার সম্পর্কে তথ্য জানা যায়নি।
 
‘সানরাইজ রুবি’ নামের ঐ চুনিটি মায়ানমারের বলে জানিয়েছে নিলামের আয়োজক সোথবে’স। ধারণা করা হয়েছিল, চুনিটি ১২ মিলিয়ন মার্কিন ডলার থেকে ১৮ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হবে।
 
জিমিলোজিক্যাল ইন্সিটিউিট অব আমেরিকা জানিয়েছে, চুনিটি নেপোলিয়ন-১ এর ভাতিজি প্রিন্সেস ম্যাথিল্ডের সংগ্রহে ছিল।
 
অন্যদিকে বলা হয়, এই চুনিটির সাবেক উত্তরাধিকারী ছিলেন আমেরিকার হুগুটে ক্লার্ক। তিনি ২০০৭ সালে মারা যান।

১৯৪০ সালের দিকে একটি ব্যাংকে এই চুনিটি রক্ষিত অবস্থায় পুনরুদ্ধার করা হয়।