২৫ এপ্রিলের পর নেপালে দুই শতাধিক আফটারশক অনুভূত

আপডেট : ১৩ মে ২০১৫, ১৬:৪২
 
গত ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর সেখানে ২০২টির মতো আফটারশক অনুভূত হয়েছে। ঐ ভূমিকম্পের আঘাতে প্রায় আট হাজার মানুষ নিহত হয়েছেন।
 
বুধবার আইএএনএস জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ১২টা ৫৪ মিনিটে বড় ধরণের ভূমিকম্প হওয়ার পর সেখানে ৩৬টি আফটারশক অনুভূত হয়েছে। নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার বলেছে, মঙ্গলবারের ঐ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮।
 
অবশ্য যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা  জানিয়েছে, মঙ্গলবারের ঐ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। এরপর ৬ দশমিক ৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।
 
এছাড়া আরো ৩৬টি আফটারশক অনুভূত হয় যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৬-এর নিচে। আজ বুধবারও সকাল ১০টা ৩৩ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার কম্পন অনুভূত হয়েছে।
 
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবারে ভূমিকম্পে ৬৫ জন নিহত ও দুই হাজারের মতো আহত হয়েছেন। এর মধ্যে দোলাখাতেই ৩৬ জন নিহত হয়েছেন।