হাইতিতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন ওলাঁদ

আপডেট : ১৩ মে ২০১৫, ১৭:১৩
 
হাইতিতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ওলাঁদ। তবে ফ্রান্সের সাবেক এই উপনিবেশটিকে ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে দেয়া প্রতিশ্রুতিতে ওলাঁদ বলেন, ‘আমরা হাইতির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ১৪ কোটি ডলার ব্যয় করব।’ ১৮০৪ সালে স্বাধীনতা লাভের পর এটাই ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের হাইতি সফর। ফান্সের ঔপনিবেশিক শাসনের কবল থেকে স্বাধীনতা লাভের পরও দেশটিকে দাস ব্যবসায়ীদের কোটি কোটি ফ্রাংক ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়েছে। খবর বিবিসির।
 
স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ওঁলাদ বলেন, ‘আমরা ইতিহাসকে বদলাতে পারব না, কিন্তু ভবিষ্যেক বদলাতে পারি। হাইতির কাছে ফ্রান্সের যে নৈতিক ঋণ রয়েছে, তা শোধ করার একটি প্রচেষ্টা হিসেবে দেশটির শিক্ষাসহ অন্য খাতে বিনিয়োগ করবে ফ্রান্স।’
 
হাইতির প্রেসিডেন্ট মাইকেল মার্টেলি বলেন, ‘কোনো সমঝোতা, কোনো ক্ষতিপূরণই ইতিহাসের ক্ষত পূরণ করতে পারবে না।’