যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি বাড়ি থেকে গুলিবিদ্ধ পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকারী অপর চারজনকে খুন করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে একথা জানিয়েছে এএফপি।
অ্যারিজোনার স্থানীয় ডেইলি স্টার পত্রিকাটি টুসন পুলিশ প্রধান রবার্টো ভিলাসেনোরের বরাত দিয়ে আরো জানায়,একটি একতলা বাড়িতে নারী পুরুষ মিলিয়ে মোট পাঁচটি মৃতদেহ পাওয়া গেছে।
পুলিশ প্রাথমিকভাবে এই ঘটনাকে হত্যার পর আত্মহত্যা বলে বর্ণনা করে। কিন্তু পরে পুলিশ তাদের বক্তব্য পাল্টে জানায়, এটা নিশ্চিত করার সময় এখনো আসেনি। সূত্র: এএফপি
