বিশ্বের সেরা স্কুলগুলো এশিয়াতে

আপডেট : ১৩ মে ২০১৫, ১৮:৪৫
 
বিশ্বে স্কুল শিক্ষায় সেরা অবস্থানে রয়েছে এশিয়ার পাঁচটি দেশ। তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর আর স্কুল শিক্ষার মানে তলায় রয়েছে আফ্রিকার দেশ ঘানা। খবর- বিবিসির
 
বিশ্বের বিভিন্ন দেশে স্কুল শিক্ষার মানের সাথে অর্থনৈতিক অগ্রগতি তুলনামূলক সম্পর্ক খুঁজতে গিয়ে এই গবেষণা পরিচালিত করে ওইসিডি। আর সেখানেই এশিয়ার দেশগুলোর স্কুলগুলোর এই সাফল্য উঠে আসে।
 
স্কুল শিক্ষার মানে শীর্ষ স্থান দখল করেছে সিঙ্গাপুর, এর পরই রয়েছে হংকং ও দক্ষিণ কোরিয়া। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে জাপান ও তাইওয়ান।
 
তালিকার ২০ তম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র রয়েছে ২৮ তম অবস্থানে।