ফিলিপাইনের ম্যানিলায় রাবারের স্যান্ডেল কারখানায় আগুন লেগে কমপক্ষে ৭২ জনের মৃত্যু হয়েছে। বুধবার কারখানাটির প্রবেশ পথে ঝালাইয়ের কাজ করার সময় হঠাত্ বিস্ফোরণে আগুন ধরে যায়। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন দমকলকর্মী সোরিয়ানো।
কারখানার মালিক ভেয়াতো আঙ জানিয়েছে, দুই তলা ওই কারখানাটিতে ২০০ থেকে ৩০০ শ্রমিক কাজ করতেন। এদের অনেকেই ভেতরে আটকা পড়েছিলেন বলে জানিয়েছেন দমকল বাহিনীর প্রধান এরিয়েল বারাইয়ুগা।
দমকলকর্মী সোরিয়ানো জানিয়েছেন, বেশিরভাগই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। কারখানাটির ভেতরে কেমিক্যাল ও দাহ্য বস্তু থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে মনে করেন তিনি।
