নরওয়ের টেলিনর ডিজিটাল, বাংলাদেশ তাদের অ্যানড্রএড অ্যাপ্লিকেশন ওয়ানবক্স এর কনটেন্ট ম্যানেজমেনটের জন্য দেশের অন্যতম প্রধান ডিজিটাল মার্কেটিং এজেন্সি ম্যাগনিটো ডিজিটাল এর সাথে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে। দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিপত্র সই হয়।
চুক্তি অনুযায়ী ওয়ানবক্স এর জন্য কনটেন্ট ডেভেলপমেন্ট, অফার নেটওয়ার্ক প্রতিষ্ঠা এবং বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনার দায়িত্ব পাচ্ছে ম্যাগনিটো ডিজিটাল। বনানীর এফ আর টাওয়ারের “দ্যা ওয়েভ” এ অনুষ্ঠিত হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি।
গ্রামীণফোন ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। যার জন্য তাদের কোন ডাটা খরচ করতে হবে না।
এখানে ওয়ানবক্স ব্যবহারকারীরা পাচ্ছেন লাইফস্টাইল টিপস, ডেইলি নিউজ, স্পোর্টস আপডেট, মুভি রিভিউ ও রাশিফল এর খবর। এছাড়াও থাকবে এক্সক্লুসিভ অফার, ডেইলি রিওয়ার্ড, প্রতিদিন ফ্রি ইন্টারনেট ডাটাসহ আরও অনেক কিছু।
টেলিনর ডিজিটাল এর ভাইস প্রেসিডেন্ট (ডিভাইস ও ওএস) হলগার হুসম্যান বলেন, “ নাম শুনলেই বোঝা যায় যে এই অ্যাপ্লিকেশনটি সারপ্রাইজে পরিপূর্ণ। তাই এর ব্যবহারকারীরা প্রতিদিনই কোন না কোন নতুন সারপ্রাইজ পাবে”।
ম্যাগনিটো ডিজিটাল এর সিইও রিয়াদ হুসাইন বলেন, আমারা এই যুগান্তকারী লাইফ স্টাইল অ্যাপ্লিকেশনটি নিয়ে খুবই আশাবাদী এবং বাংলাদেশ ডিজিটাল কনটেন্টের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার জন্য আমরা বদ্ধপরিকর”।
টেলিনর ডিজিটাল এর ভাইস প্রেসিডেন্ট (ডিভাইস ও ওএস) হলগার হুসম্যান, ডিরেক্টর বিওর্ণ থর্সটেনসেন এবং প্রোজেক্ট ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং আইনা মারি ইউচারমান উপস্থিত ছিলেন।
আর ম্যাগনিটো ডিজিটাল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও রিয়াদ হুসাইন, সিএমও আমের খান, প্রডাকশন্স ডিরেক্টর মুনাজের চৌধুরি, সিএফও ফায়াজ তাহের, সিএসও সউদ খাওয়ার আহমেদ এবং বিজনেস প্ল্যানিং এক্সিকিউটিভ এন্ড ক্যাম্পেইন স্ট্র্যাটেজিস্ট মাজহারুল এলাহী উপস্থিত ছিলেন।
