রাজধানীর বনানীর এক রেস্তোরাঁ থেকে মদসহ উত্তর কোরিয়ার এক নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, রাতে বনানীর ২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির পিয়ংইয়ং রেস্তোরাঁয় অভিযান চালিয়ে রেগ সান হুয়া নামের ঐ নারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯৪ ক্যান বিয়ার, ১০ বোতল হুইস্কি ও ২১০টি ভায়াগ্রা জব্দ করা হয়।
