রামাদির সরকারি ভবনগুলো দখলে নিয়েছে আইএস

আপডেট : ১৫ মে ২০১৫, ১৯:০৮
 
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের রাজধানী রামাদির প্রধান সরকারী ভবনগুলো দখল করে নিয়েছে ইসলামিক স্টেট(আইএস)। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বিবিসি।
 
দখলকৃত ভবনগুলোতে রাজ্যটির গভর্নর ও শহরটির সবচেয়ে গুরুত্বপূর্ণ থানা ছিল। এসময় অন্তত ৫০ জন নিরাপত্তা কর্মকর্তাকে জিম্মি করেছে জঙ্গিরা।
 
সরকারী ভবনগুলো দখল করার পর এর আশপাশে অন্তত ছয়টি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় আইএস জঙ্গিরা। আনবার ইরাকের সবচেয়ে বড় প্রদেশ। এর দখল নিয়ে আইএস ও সরকারি বাহিনীর মধ্যে এর আগেও রক্তক্ষয়ী লড়াই হয়েছে।