চীনের সেনাবাহিনী কর্তব্যরত অবস্থায় স্মার্টওয়াচ এবং অন্যান্য পরিধাণযোগ্য প্রযুক্তিপণ্য ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
চীনের সামরিক বাহিনীর সংবাদপত্র ‘দ্য পিপলস লিবারেশন আর্মি ডেইলি (পিএলএ ডেইলি)’র বরাত দিয়ে বিবিসি জানায়, নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জন্মদিনে উপহার হিসেবে পাওয়া স্মার্টওয়াচ দিয়ে এক সেনা কর্তব্যকালে সহকর্মীদের ছবি তোলার চেষ্টা করার পর সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা এ বিষয়ে বিশেজ্ঞদের পরামর্শ নেন। তারপরই ইন্টারনেট অ্যাকসেস, ব্যবহারকারীর অবস্থান সংক্রান্ত তথ্য
সংগ্রহ করতে পারে এবং ভয়েস কলিং ফিচার আছে এমন পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে পিএলএ।
