পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৬

আপডেট : ১৭ মে ২০১৫, ১১:৫৪
 
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় সন্দেহভাজন ছয় জঙ্গি নিহত হয়েছেন। শনিবার রাতে প্রত্যন্ত শাওয়াল উপত্যকায় এই হামলা চালানো হয়। খবর: ডনের।
 
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় উপত্যকার জঙ্গিদের একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে ছয় জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই বিদেশি।
 
সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।