সিরিয়ার অভিযানে মার্কিন বিশেষ বাহিনী

আপডেট : ১৭ মে ২০১৫, ১২:৪৯
 
সিরিয়ায় অভিযান চালিয়েছে মার্কিন বিশেষ বাহিনী। অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু সায়াফ নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী। খবর বিবিসি’র।
 
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, আবু সায়াফ তেল, গ্যাস এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি আইএসকে সহায়তা করেছে। সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন বিশেষ অভিযানে আবু সায়াফ নিহত হয়েছে। এসময় তার স্ত্রী উম্মে সায়াফকে আটক করা হয়েছে। তাকে ইরাকি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশেই সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর আল-আমরে অভিযান চালায় ইরাক ভিত্তিক মার্কিন বাহিনী। এ অভিযানে মার্কিন বাহিনীর কোন সদস্য হতাহত হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউস।