'শান্তির দেবদূত' মাহমুদ আব্বাস

আপডেট : ১৭ মে ২০১৫, ২২:৩১
 
ভ্যাটিকানে দুই জন ফিলিস্তিনই সন্ন্যাসিনীকে সন্ত বা ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট উপাধি প্রদান অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে 'শান্তির দেবদূত' হিসেবে আখ্যা দিয়েছেন পোপ ফ্রান্সিস। এসময় তিনি প্রেসিডেন্ট আব্বাসের গলায় মেডেল পরিয়ে দেন।
 
রবিবার মাহমুদ আব্বাস ১৯ শতকের ওই দুই ফিলিস্তিনি নারী মেরি এলফোনসাইন দানিল গ্যাটাস ও ম্যারিয়াম বৌর্ডির সেইন্টহুড প্রদান অনুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিকানে অবস্থান করছেন।
 
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভ্যাটিকানের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার ঘোষণার প্রতিশ্রুতির প্রেক্ষিতে দেশটি সফরে যান মাহমুদ আব্বাস। সূত্র: বিবিসি