অনেক স্বপ্ন নিয়ে জুনিয়র নার্স হিসেবে মুম্বাইয়ের কেইএম হাসপাতালে যোগ দিয়েছিলেন অরুণা সানবওগ। যোগদানের পরপরই হাসপাতালের এক কর্মীর হাতে ধর্ষণের শিকার হন তিনি। এরপরই ঐ হাসপাতালে ৪২ বছর কোমায় থেকে চিরবিদায় নিলেন এই নারী।
গত সপ্তাহে চিকিৎসকরা জানান, অরুণাদেবী নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। ভেন্টিলেটরের সাহায্যে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালানো হচ্ছে। এতদিন হাসপাতালের নার্সরাই অরুণাদেবীর সেবাযত্ন করেছেন। তারা অরুণাদেবীর যন্ত্রণাহীনভাবে মৃত্যু ঘটানোর দাবিরও বিরোধিতা করেছিলেন।
হাসপাতালের কর্মী শোহনলাল ভারতা বাল্মীকি নৃশংসভাবে অরুণাদেবীর ওপর অত্যাচার চালায়। সেসময় হাসপাতালে জুনিয়র নার্স হিসাবে কাজে ঢুকেছিলেন তিনি। শুধু তাই নয়, কুকুরের চেন দিয়ে অরুণাদেবীকে বেঁধেও রেখেছিল শোহনলাল।
