সার্বিয়ার এক ব্যক্তি পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন। রবিবার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ বিবৃতি উদ্ধৃত করে স্থানীয় পত্রিকা তানজুং জানিয়েছে, ঐ ব্যক্তি তার ছেলের বিয়ের পরের দিন ছেলেবউ, নিজের স্ত্রী ও ঐ নারীদের বাবা-মাকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন। পারিবারিক সম্পর্কের অবনতির জেরে রবিবার সকাল ১০টার দিকে মার্টুনোস গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে।
এক সূত্রের বরাত দিয়ে ঐ পত্রিকা জানিয়েছে, রেড সেফার (৫৫) নামের ঐ ব্যক্তি লাইসেন্সকৃত শিকার করার একটি বন্দুক দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
