দুইদিনের সফরে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দেশটির রাজধানী সিউলে পৌঁছান তিনি। খবর: এএফপির।
এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ বাড়ানো মোদীর সফরের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
সফরকালে মোদী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে কূটনীতি থেকে অর্থনীতি এবং কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উভয়ে আলোচনা করবেন।
এছাড়া মোদী হুন্দাই, স্যামসাং ও এলজি’র মতো বৃহত্তম কোম্পানির কর্তাব্যক্তিদের সাথেও সাক্ষাত করবেন। ভারতে এই তিন উত্পাদক প্রতিষ্ঠানের ফার্ম রয়েছে।
